দাগনভূঞায় ফেইসবুকে মানহানিকর পোস্ট,আদালতে মামলা

  • ‎দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • ২০২৫-০৯-০৫ ২০:০৯:১০
image

ফেনীর দাগনভূঞা উপজেলায় শ্রীধর পুর গ্রামে নুরুল আফছার নামের এক ব্যক্তির বিরুদ্ধে ফেইসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় এলাকায় চরম উত্তেজনা চলছিলো। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে নুরুল আফছার বাদী হয়ে ফেনীর  জুডিসিয়াল ম্যাজিস্ট্যাট দাগনভূঞার আমলী আদালতে আনোয়ার হোসেন ও এনায়েত হোসেন নামের দুই জনের  বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্র জানা যায়,উপজেলার চানপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে অহিদ উল্লাহর দুই ছেলে আনোয়ার হোসেন ও এনায়েত হোসেন, এ দুই জনের ফেইসবুক আইডি থেকে নুরুল আফছারের বিরুদ্ধে কুরুচিপুর্ণ এবং মানহানিকর  সংবাদ ভিডিও পোস্ট করা হয়। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। যে কারনে নুরুল আফছারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়। তাই নুরুল আফছার বাদী হয়ে উল্লেখিত দুইজনের বিরুদ্ধে দন্ডবিধি ৫০১,৫০২, ৫০৬(২) ধারায় গত ৩ সেপ্টেম্বর ২০২৫  ইং তারিখে, ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্যাট আমলী আদালতে মামলা করেন। সি আর মামলা নং ৬০৫/২৫
‎এবং যারা সত্য মিথ্যা যাচাই না করে অনলাইন অফ-লাইনে  অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ও সাইবার ক্রাইমে মামলার বিষয়টি বিবেচনায় আছে বলে বাদী নুরুল আফছার জানিয়েছেন।