চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকের ছোবলের বিরুদ্ধে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-০৪ ১৬:০৮:৪৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকের ছোবলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাদকের আগ্রাসন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের  দাবি জানিয়ে সামরিক বাহিনীর সাবেক সদস্যরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পৌর ১৪ নং ওয়ার্ডবাসী অংশ নেন। তাঁদের সাথে যোগ দেন ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের  বাসিন্দা সামরিক বাহিনীর অবসরপ্র্াপ্ত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। সংহতি জানিয়ে অংশ নেন শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা ১৪ নং ওয়ার্ডের জোড়বাগান বস্তিকে  শহরে মাদকের  একটি  প্রধান স্পট  চিহ্নিত করে এ স্থান থেকে মাদক নির্মুলে জোর অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সামরিক বাহিনীর অব.সদস্য মো.সায়েদুজ্জমান, বাহার আলী, জিয়া উদ্দিন,এলাকাবাসী মেহেদী হাসান,ইউসুফ আলী লাভলু প্রমুখ।
বক্তরা  অভিযোগ করেন,জোড়বাগান বস্তিতে মাদকের রমরমা কারবার চলছে। সেখানে প্রায় প্রতিনিয়ত কোন না কোন ইস্যূতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত হচ্ছে। মাদকের টাকার জন্য কুকর্ম হচ্ছে। বহিরাগত মাদকসেবীদের দৌরাত্মে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাটি এখন বসবাসের অযোগ্য প্রায়। এলাকাবাসীকে ভীত সন্ত্রস্থ হয়ে  অস্থিরতার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। এ সবের প্রভাব পড়ছে শিশু-কিশোরদের উপর।   এলাকার শিক্ষার্থী মেয়েরা সহ সকলেই নিরাপত্তাহীনতায় ভূগছেন। অথচ মাদক কারবারিরা  প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁদের কারবার চালিয়ে যাচ্ছে। এ অবস্থায়  প্রশাসনের জোর পদক্ষেপ এবং প্রয়োজনে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের দাবি জানান বক্তরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হূঁশিয়ারী দেন তাঁরা।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।