বিএনপির আন্দোলনের কোন যৌক্তিকতা নেই-কাদের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৪ ১১:২২:৪৫
image
আজ বৃহস্পতিবার (২৪শে আগস্ট) আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে, আন্দোলনের ডাকে সাড়া না পেয়ে বিএনপি নেতারা হতাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের ধারাবাহিকতায় শেখ হাসিনাকে হত্যা করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেতুমন্ত্রী আরও বলেন, সমাবেশের নামে পিকনিক পার্টি করেছে বিএনপি। তাদের আন্দোলনের কোন যৌক্তিকতা নেই। তাই জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছেনা। এজন্য বিএনপি নেতারা হতাশ।