প ম্পা ঘো ষ

  • সেই আমি আর এই আমি
  • ২০২৫-০৯-০৪ ১১:৫৯:৪৮
image

সেই আমি আর এই আমি—
বড্ড তফাৎ দেখি,
সামান্য কিছু নিয়ে
রাগ ধরে রাখি।

এখন বয়সের ভারে বসে ভাবি চুপচাপ,
ভুল ভ্রান্তির জীবনটাকে
করি পরিমাপ?

হয়তো কেউ কেঁদেছে
আমার ব্যবহারে,
আমি-ও পেয়েছি দুঃখ
অন্যের অন্যায় আবদারে।

তখনও জীবনে ছিল
সাধন-ভজনের গান,
কিন্তু সেই ধারাতে আজ
আমি ভীষণ সাবধান।

ভুল করেছি অনেক, জানি—
এখন বোঝা যায়,
সংশোধনের নেই উপায়,
শুধুই আত্মদহন, হৃদয় জ্বালায়।

বন্ধু ভেবে যাদের কাছে
গেছি হৃদয় খুলে,
তারা দিলো মিথ্যে পরিচয়,
ঢাকা রইল ভুলে।

আবেগে ফেলে করেছি আমি—
পরীক্ষায় একদম,
নিজের কৃতকর্ম চাপিয়ে দিয়ে
অন্যকে  আনমন।

আঙুল তুলে দেখাতে গিয়ে
নিজেই ফেঁসে যাই,
নিজেরই ছায়ায় ঢেকে যায়
চেনা চেনা পথঘাট তাই।

হয়তো একদিন, জীবন আঁধারে
নামবে তারা ভূমে—
তখন বুঝবে, ভুল ছিল তাদের
হয়তো যাবে  দমে।

আজকে যখন হিসেব করি
চুপচাপ বসে,
নিজের দোষকে ছাড় দিই না—
অন্যেরটা ভুলি অনিমেষে।

তাই আজ চাই না আর, কারো প্রতি
ক্ষোভের আগুন জ্বালাতে,
চাই না ঘৃণায় হারিয়ে ফেলি
ভালোবাসার দিকে তাকাতে।

সবাই ভালো থাকুক জীবনভোর,
ভুলটা যাক শুধরে,
দোষটাকে ঘৃণা করি আজ,
মানুষকে ভালোবাসি শূন্যটাকে  মূল ধরে।

আমার যন্ত্রণার অতীত
হোক ভবিষ্যতের আশ্রয়,
একদিন যেন আমিও পারি
ভালোবাসার সত্য উপহার দিতে— নির্ভয়।