একুশে আগস্ট মামলায় তারেক রহমান-বাবরসহ সকলের খালাস বহাল রাখল আপিল বিভাগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৪ ১০:০২:৫১
image

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ১২ জানুয়ারি হাইকোর্ট মামলাটির বিচারিক প্রক্রিয়াকে অবৈধ উল্লেখ করে সকল আসামিকে খালাস দিয়েছিল। আদালত চার্জশিটকেও আইনত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও আজ আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী আহত হন। হামলার বিচার প্রক্রিয়া শুরু হলেও দীর্ঘ আইনি জটিলতার পর সর্বোচ্চ আদালত আজ মামলার রায় চূড়ান্ত করল।
বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের ফলে মামলাটির দীর্ঘদিনের বিতর্কিত অধ্যায়েরও অবসান ঘটল। তবে আহত ও নিহতদের পরিবার এখনো ন্যায়বিচারের প্রত্যাশায় আছেন।

কীওয়ার্ডস: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা,তারেক রহমান খালাস,লুৎফুজ্জামান বাবর রায়,আপিল বিভাগ বাংলাদেশ,বিএনপি গ্রেনেড হামলা মামলা