জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহেশখালীতে র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-০৩ ২০:৪০:৪৮
image

মহেশখালী কক্সবাজার ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার, ৩রা সেপ্টেম্বর,বিকেলে মহেশখালী পৌরসভার  গোরকঘাটা পান বাজার থেকে ১টি বিশাল র‌্যালি শুরু হয়। র‌্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করার পর চৌরাস্তার মোডে এসে আলোচনা সভায় মিলিত হয়।
​র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব  আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী।
​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আবু বক্কর ছিদ্দিক বলেন, "বিএনপির ৪৭ বছরের গৌরবময় ইতিহাস এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের ইতিহাস। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে মহেশখালী বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ভূমিকা রাখতে হবে।"
​বিশেষ অতিথি আতা উল্লাহ বোখারী বলেন, "কক্সবাজার জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহেশখালী বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।"
​সদস্য সচিব আমিনুল হক চৌধুরী বলেন, "নবগঠিত কমিটি গঠনের পর থেকে আমরা সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করার কাজ করছি। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।"
​যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান বলেন, "আমাদের নেতাকর্মীদের ঐক্যই আগামী আন্দোলনের মূল শক্তি। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে আমরা রাজপথে থাকব।"
​যুগ্ম আহ্বায়ক এনামুল হক চৌধুরী বলেন, "দেশ আজ সংকটে। জনগণ মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। মহেশখালীর মানুষ এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।"
​এসময় মহেশখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় বলেন, বিএনপির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আরো বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজপথে আন্দোলনকে বেগবান করতে হবে।