ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় ভেনেজুয়েলার মাদক গ্যাংয়ের ১১ সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৩ ০৯:৪৪:৫২
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে যাত্রা করা এক মাদকবাহী নৌযানে মার্কিন সামরিক বাহিনী কাইনেটিক হামলা চালিয়েছে। মঙ্গলবার ক্যারিবীয় সাগরে পরিচালিত এ অভিযানে আন্তঃদেশীয় গ্যাং *“ট্রেন দে আরাগুয়া”*-এর ১১ সদস্য নিহত হয়েছেন। সংগঠনটিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আজ ভোরে আমার নির্দেশে সাউথকম-এর দায়িত্বাধীন এলাকায় টিডিএ নামের নারকো-সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্দিষ্ট হামলা চালানো হয়েছে।” তিনি অভিযোগ করেন, এ গ্যাং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে পরিচালিত এবং মাদক, নারী পাচারসহ নানান সহিংস অপরাধে জড়িত।
মার্কিন প্রেসিডেন্ট হামলার ভিডিও প্রকাশ করে সতর্ক করে বলেন, “যে কেউ যুক্তরাষ্ট্রে মাদক আনার চেষ্টা করবে, তাদের জন্য এ ঘটনাই সতর্কবার্তা।” হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতটি জাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও ৪,৫০০ মেরিন মোতায়েন করেছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এ পদক্ষেপকে “অনৈতিক ও অপরাধী তৎপরতা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন।
মার্কিন সিনেটর মার্কো রুবিওও হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ভেনেজুয়েলা অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র এ পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। এ নিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

কীওয়ার্ডস: মার্কিন হামলা ক্যারিবীয় সাগর,ভেনেজুয়েলা মাদক গ্যাং,ট্রেন দে আরাগুয়া হামলা,ডোনাল্ড ট্রাম্প ঘোষণা,যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা