সৈ য় দ জা হি দ স রো য়া র

  • "নিঃশব্দ ভালোবাসা"
  • ২০২৫-০৯-০২ ২০:২০:৩১
image

প্রেম সবসময় শব্দ চায় না,
প্রেম বোঝে-নিঃশব্দে হাত ধরা,
চোখে চোখ রাখা, আর
ভেতর থেকে বলা-"তুমি আছো, তাই সব আছে।"

প্রেম কখনো কখনো নিঃশ্বাসে গল্প বলে,
বুকের ধ্বনি দিয়ে গান গায়,
যেখানে ভাষা হারিয়ে যায়,
হৃদয় তখন আপন ভাষা খুঁজে পায়।

তোমার পাশে চুপচাপ বসে থেকেও
আমি অনুভব করি-
আমাদের দু’টি হৃদয় কেমনভাবে আলাপ করছে
এক অদৃশ্য সেতুর ওপারে দাঁড়িয়ে।

ভালোবাসা মানে কথা নয়,
ভালোবাসা মানে—বোঝা।
না বলা একেকটা অনুভব
জমা হয় হৃদয়ের পাথরে,
আর সেইখানে গড়ে ওঠে-
নিঃশব্দ ভালোবাসার মন্দির।