টাকা ধারালো অস্ত্রসহ ফারুক আটক,দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-০১ ১৮:৩১:৪৭
image

মহেশখালী কক্সবাজার ০১ সেপ্টেম্বর ২০২৫
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় এলাকায় নৌবাহিনীর  অভিযানে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে,পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
নৌবাহিনীর সূত্রে জানা যায় -দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 
এরই ধারাবাহিকতায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জনকে আটক করেছে নৌবাহিনী। 
গোপন তথ্যের ভিত্তিতে ৩১ শে আগস্ট (রবিবার)  দিবাগত রাতে  মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। 
মাদক,দেশীয় ধারালো অস্ত্র, নগদ  টাকা ও উদ্ধারকৃত দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী  থানায়  হস্তান্তর করা হয়। 
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে  নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।