জামায়াতের দাবি: জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-৩১ ২১:২৫:৫৮
image

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, *“আমরা স্পষ্ট জানিয়েছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ হয়েছে, একইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা উচিত।”*
এদিন বিকেল সাড়ে চারটার দিকে যমুনায় শুরু হয় বৈঠক। জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নায়েবে আমির তাহের। তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

কীওয়ার্ডস: জামায়াত জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি, জামায়াত বৈঠক যমুনা,অন্তর্বর্তী সরকার বৈঠক,মুহাম্মদ ইউনূস জামায়াত আলোচনা,বাংলাদেশ রাজনীতি আপডেট