যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, ২ আসামী গ্রেফতার

  • মোঃ আসলাম হোসেন
  • ২০২৫-০৮-৩১ ১৯:৩৯:১০
image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে ৩১/০৮/২০২৫ ইং তারিখ সময় দুপুর ১২:৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকা হতে আসামী মোছাঃ শিলা খাতুন (৪৫), স্বামীঃ মোঃ মমিনুল ইসলাম, পিতাঃ মোঃ শহীদ ড্রাইভার, মাতাঃ মোছাঃ হাসিনা বেগম, বর্তমান সাং- টিবি ক্লিনিক মোড় (কালাম শায়েখ এর বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর; স্থায়ী সাং- রেলগেট পশ্চিমপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর কে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। অত্র ঘটনায় উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামী মোছাঃ শিলা খাতুন (৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই দিন বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকা হতে আসামী মোঃ মমিনুল ইসলাম (৪০), পিতাঃ মৃত আহমদ হোসেন, মাতাঃ মোছাঃ জাহানারা বেগম, বর্তমান সাং- টিবি ক্লিনিক মোড় (কালাম শায়েখ এর বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর; স্থায়ী সাং- পূর্ব বারান্দীপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর কে গাঁজা সেবনরত অবস্থায় ০১ পুরিয়া গাঁজা যার ওজন ০৫ গ্রাম সহ আটক করা হয়। অত্র ঘটনায় উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা এর প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে জনাব মোঃ রেজওয়ান সরদার আসামী মোঃ মমিনুল ইসলাম (৪০) কে ৩০ দিনের কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।