চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা

  • -চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-০৮-২৩ ২২:৫০:১৫
image

যশোরের চৌগাছায় 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সবুজের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩আগস্ট) সকালে "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সবুজ এক প্রতিক্রিয়ায় বলেন, উপজেলার আইন শৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, চোরাচালান, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলাম। তিনি বলেন চাকরী সূত্রে বদলি স্বাভাবিক একটি বিষয়। তারপরও চৌগাছার নানা স্মৃতি আমি কখনো ভুলবো না এবং চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তাদের আগামীদিনের সফলতা কামনা করি, তারা যেন এভাবেই সবসময় মানবতার কল্যাণে কাজ করে যেতে পারে। 
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে সংগঠনের উপদেষ্টা আবু জাফর বিশ্বাসের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদের উপস্থাপনায়, উপস্থিত ছিলেন- উপদেষ্টা মোঃ আব্দুল মাজিদ, সহ-সভাপতি মোঃ শাহীন কবির, শাহরিয়ার নাফিজ, ইয়াসির আরাফাত আলিফ, মোঃ আরিফুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাকিব হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ মোনায়েম হোসেন, মোঃ ইমন হোসেন, আবু হানিফ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রনি হোসেন।
আরো উপস্থিত ছিলেন ধুলিয়ানি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মমিনুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও জি,সি,বি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম, এম এ রহিম, প্রমুখ। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় মানবিক ও সামাজিক কাজে অবদান রাখবে, ইনশাআল্লাহ।