চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদের দফায় দফায় বিক্ষোভ,পথসভা,মহাসড়ক অবরোধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-৩০ ১৯:১৪:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়  শীর্ষ নেতা নুরুল হক নুরের (ভিপি নুর) উপর  হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে  দু’দিন ধরে তিন দফায় বিক্ষোভ,পথসভা ও টায়ার জ¦ালিয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার(৩০ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহরের শান্তিমোড়ে  জুলাই বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ ও পথসভায় গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন। আধাঘন্টারও বেশী সময় ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন,ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ^াস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক সদস্য সচিব সাব্বির আহমেদ, মাহিন খান, রাতুল হাসান নিশান প্রমুখ। তাঁরা নুরের উপর হামলার জন্য জাতীয় পার্টি ও যৌথ বাহিনীকে দায়ী করে এর  তদন্ত ও বিচার  দাবি করেন।
এর আগে শনিবার দুপুর পৌনে ১টা থেকে প্রায় পৌনে এক ঘন্টা শহরের ব্যস্ততম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ মিছিল করেন গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা সড়কে বসে পড়েন। সৃষ্টি হয় কিছুটা যানজট। কর্মসূচীতে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদ সভাপতি ওয়াহিদুজ্জামান সায়েম,সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ^াস সহ নেতাকর্মীরা।
এদিকে গত শুক্রবার (২৯আগষ্ট) রাতে নুরের উপর হামলার পরপরই  তাৎখ্ক্ষনিক প্রতিক্রিয়ায় শহরের বিশ^রোড মোড়ে টায়ার জ¦ালিয়ে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেন গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, গণঅধিকার পরিষদেও কর্মসূচীর দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। পুলিশ শনিবার দুপুরে যানজট এড়ানোর জন্য বিকল্প সড়কের ব্যবস্থা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যেই রয়েছে।