কোম্পানীগঞ্জে এক্স স্টুডেন্ট ফোরামের সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-০৮-২৯ ২০:৫২:৩৭
image

: কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে, এক্স স্টুডেন্ট ফোরামের সদ্য বিদায়ী সভাপতি শহীদ উল্যাহ খোকনকে বিদায়ী সংবর্ধনা ও নতুন সভাপতি খাইরুল ইসলাম খোকন,মোহাম্মদ হানিফ, অর্থ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জুয়েলকে বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টার সময়  উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ছাত্র  ধনেশ্বর দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন
এক্স স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা ও আমেরিকান প্রবাসী শহীদ উল্যাহ সবুজ,ইতালি প্রবাসী হোসাইন আহমেদ, সৌদি আরব প্রবাসী মুরশিদ আলাম,এক্স স্টুডেন্ট ফোরামের কার্যকরী কমিটির সকল সদস্য বৃন্দ।