মির্জাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন সালাম

  • শিলা আক্তার
  • ২০২৫-০৮-২৯ ১৮:৩৪:১১
image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, 
মির্জাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন সালাম
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম খান।
বৃহস্পতিবার রাতে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। আব্দুস সালামের গ্রামের বাড়ি উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওড়া গ্রামে।
‘নিজেকে স্বচ্ছ ও ক্লিন ইমেজের একজন পেশাজীবী নেতা’ দাবি করে তিনি বলেন, “বিএনপির দুঃসময়ে তিনি বহির্বিশ্ব থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।”
‘নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে’ এ নেতা বলেন, “বিগত দিনে দেশের বাইরে থেকে বিএনপির রাজনীতির আন্দোলন-সংগ্রামে যে কয়েকজন নেতা উল্লেখযোগ্য ভূমি রেখেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। যে কারণে প্রবাসী নেতা হিসেবে তাকে দল অবশ্যই মূল্যায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফাসহ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে তিনি মাঠে থাকবেন।”
তার কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশের বাইরের মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান আব্দুস সালাম।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায়ন এসময় উপস্থিত ছিলেন- মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, এসএম এরশাদ মিঞা, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শিলা আক্তার, সদস্য জুবায়ের হোসেন, ছানোয়ার হোসেন, সাংবাদিক নাইম খান রাব্বি প্রমুখ।