চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৮ ২২:৩১:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমড্এি) একটি প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার(২৮ আগস্ট)  দুপুরে তিনি মহানন্দা নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন করেন। মহানন্দা ও পূণর্ভবা নদীর মিলনস্থলের নিকট মকরমপুর বালুরঘাট এলাকার এই স্থান থেকে নদীর পানি উত্তোলণের পর বরেন্দ্র এলাকার  ভূ-গর্ভস্থ পনি সংকটাপন্ন গোমস্তাপুর ও জেলার নাচোল  উপজেলার কিছ এলাকায় সরবারাহ করা হবে।
প্রকল্প পরিদর্শনকালে সচিব ভূ-উপরিস্থ পানি ব্যবহারের পাশাপাশি পরিবেশ-প্রকৃতি রক্ষা নিয়েও কথা বলেন। তিনি বলেন, রাজশাহী অঞ্চলে কৃষির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে এলাকাটি পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত। ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এর অন্যতম কারণ। এ এলাকায় পানি সংক্রান্ত ৮০০কোটি টাকার একটি প্রকল্পসহ আরও প্রকল্প বাস্তবায়ন করা যায় কিনা সেটি  ভাবা হচ্ছে। সচিব এসময় রাসায়নিক সারে সরকারের বছরে ৩৫ হাজার কোটি টাকা  ভর্তূকি দেয়া নিয়েও কথা বলেন। তিনি কৃষকদের অতিরিক্ত সার ব্যবহার না করে প্রয়োজনমত সার ব্যবহারের পরামর্শ দেন।
এরপর সচিব গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় বিএমডিএ’র নবনির্মিত গোমস্তাপুর জোনাল ভবন উদ্বোধন করেন। বিকেলে তিনি উপজেলার  মচকৈল এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেন।  সচিবের সফরকালে সাথে ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী,জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব,উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী সহ সংশ্লিস্ট কর্মকর্তারা।