শোকের মাস উপলক্ষে জাগ্রত খুলনার পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন।

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৮-২৩ ২২:২৫:৪৭
image

ফুলবাড়ীগেট   প্রতিনিধি ঃ শোকের মাস উপলক্ষে জাগ্রত খুলনার পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার মহেশ্বরপাশা এলাকার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার ও  বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় , বিদ্যালয়গুলি হলো ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং কার্তিককুল মাধ্যমিক বিদ্যালয়। এসময় কুইজ বিজয়ী শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে প্রায় দেড় শতাধিক কলমের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জাগ্রত খুলনার সভাপতি আমিনুল হক টিংকু, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ পলাশ, সহ-সভাপতি মাসুম আহমেদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক আশিক মোল্লা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাবেদ,রক্ত দান শাখা সম্পাদক মাহি, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, আল-আমিন, নাফিজ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।