মঞ্চ ৭১’র গোলটেবিল বৈঠকে হামলা, মব সন্ত্রাস সৃষ্টির নিন্দা ও সরকারের পদত্যাগ দাবী ৫ দলীয় বাম জোটের

  • হরিশ চন্দ্র রায়
  • ২০২৫-০৮-২৮ ২০:১৮:০৩
image

ঢাকার রিপোর্টার্স ইউনিটি তে মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠকে হামলা, মব সন্ত্রাস সৃষ্টির নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ,ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, গোলটেবিল বৈঠক একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান। এই শান্তি পূর্ণ অনুষ্ঠানে হামলার ঘটনা ফ্যাসিবাদী আচরণ। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গত ১ বছরে একের পর এক মব সন্ত্রাস সৃষ্টি করে হামলা, ভাংচুর,অগ্নি সংযোগ এর মতো ঘটনা ঘটেছে । সরকারের ভূমিকা রহস্যজনক ও সন্দেহ জনক।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, গোলটেবিল বৈঠক থেকে মুক্তি যোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন কে গ্রেফতার করা হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জনের মুক্তি দাবী করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গত ১ বছরে একের পর এক মব সন্ত্রাস সৃষ্টি করে হামলা, ভাংচুর অগ্নি সংযোগ করা হলেও সরকার কার্যকর কোন ভূমিকা নিতে পারে নি। সরকারের ভূমিকা রহস্যজনক ও সন্দেহ জনক।
হামলা কারীরা স্বাধীনতা ও  মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এই অপশক্তিকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। মব সন্ত্রাস সৃষ্টি র উস্কানি দাতা অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবী করেছে ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ ।