সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-২৭ ১৮:৪৫:০৮
image

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলে পরাজিত করেছে লাল-সবুজের কিশোরীরা।
বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি একাই তিনটি গোল করেন (হ্যাটট্রিক)। আরেকটি গোল করেছেন থুইনু মার্মা। নেপালের হয়ে সান্ত্বনার গোলটি করেন অধিনায়ক ভূমিকা বুদাথোকি।
প্রথমার্ধেই বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। বিরতির পর প্রীতি আরও দুটি গোল করে জয় নিশ্চিত করেন। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখনো দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে নেপাল ৩ পয়েন্টে টেবিলে নিচে অবস্থান করছে। ভারত তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।
এর আগে বাংলাদেশ ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করলেও, ভারতের কাছে ২-০ গোলে হারে। তবে নেপালকে প্রথম লেগে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসে তারা।
আগামী ২৯ ও ৩১ আগস্ট একই ভেন্যুতে বাংলাদেশ যথাক্রমে ভূটান ও ভারতের বিপক্ষে মাঠে নামবে।

কীওয়ার্ডসঃবাংলাদেশ নারী ফুটবল,সাফ অনূর্ধ্ব-১৭,সুরভী আকন্দ প্রীতি,বাংলাদেশ বনাম নেপাল,নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ