চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যূৎস্পৃষ্টে মা ও অন্ত:সত্তা মেয়ের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৭ ১৩:১৩:৫৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  বৈদ্যূতিক চার্জে দেয়া  একটি ব্যটারীচালিত ভ্যানে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মা  হওয়া বেগম (৪৩)  এবং  মেয়ে  এক শিশু সন্তানের জননী ও ৩ মাসের অন্ত:সত্বা  আয়েশা আক্তারের (২৩) মৃত্যু হয়েছে।  মৃতরা নেজামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  মরাফেলা গ্রামের অটোভ্যানচালক মো: আলমের (৪৭) স্ত্রী ও মেয়ে। দেড় বছরের  এক শিশুর জননী অন্ত:সত্তা আয়েশার স্বামী নাচোলের টকটকি গ্রামের মো: হাবিব ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করাায় তিনি বাবার বাড়িতেই থাকতেন।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বুধবার(২৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে আলমের নিজ বসত বাড়ির উঠোনে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি)  মনিরুল ইসলাম বলেন,গত মঙ্গলবার(২৬ আগষ্ট) রাত ৯টার দিকে উঠোনে নিজের অটোভ্যান চার্জে দিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন আলম। ভোর সাড়ে ৫টার দিকে চার্জে দেয়া ভ্যানে রাখা বিস্কুটের প্যাকেট আনতে গিয়ে প্রথমে বিদ্যূৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। এসময় পুরো ভ্যানটি বিদ্যূতায়িত হয়ে ছিল। ঘটনা টের পেয়ে মাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যূৎস্পৃষ্ট হন। তাঁরা দু’জনে অটোভ্যানের পাশেই মৃত্যুবরণ করেন। এ সময় শব্দ শুনে আলমের ছেলের বউ  মোসা. তাসলিমা(১৮)  উঠোনে গিয়ে   ভ্যানের পাশে শ্মশুড়ি ও ননদকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
সংশ্লিস্ট  ইউপি ওয়ার্ড সদস্য মো.সাহাবুদ্দিন ও গুলবাহার বেগম বলেন,সকাল পৌনে ৬টার দিকে আলমের ছেলের বউ এর চেঁচামেচিতে পরিবার ও আশপাশের মানুষজন ঘটনাটি জানতে পারেন। ওই এলাকায় রাতে বৃষ্টি হয়েছিল ও চার্জারটি নষ্ট হয়ে পুরো ভ্যানগাড়ি বিদ্যূতায়িত হয়ে ছিল বলেও জানান তাঁরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে নেমে এসেছে।