নতুন লুকে সুহানা খান, বাবার মন্তব্যে নেটদুনিয়ায় ভাইরাল

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৮-২৭ ১১:২৩:২৬
image

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান আবারও আলোচনায়। সম্প্রতি এক অনুষ্ঠানে হলুদ রঙের ঝলমলে সাজে হাজির হয়ে তিনি ভক্তদের নজর কাড়েন। 
চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুলে টাইট পোনি, আর পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস—এভাবেই নতুন রূপে ধরা দেন শাহরুখকন্যা।
সামাজিকমাধ্যমে নিজের ঝলমলে সাজের ছবি পোস্ট করেন সুহানা। পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর একটি গান। 
সেই পোস্টে ক্যাপশনে সুহানা লেখেন—‘সং অ্যান্ড মাশকারা অন রিপিট’। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়।
শাহরুখ খান মেয়ের ছবিতে মন্তব্য করেন—‘ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি’। বাবার এই স্নেহময় মন্তব্য দ্রুত নেটদুনিয়ায় আলোচনায় পরিণত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয় সুহানার। এবার বড়পর্দায় বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে তার। 
‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করবেন সুহানা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে।

কীওয়ার্ডস:সুহানা খান,শাহরুখ খান,সুহানার নতুন লুক,বলিউড ভাইরাল খবর,কিং সিনেমা