তোকে বাঁচাতেই আমি সেদিন,
শান্ত করেছি তাকে,,
বোকার হদ্দ বুঝলি নারে,
দল বেঁধেছিস্ ঝাঁকে।
নীচুমনা তুই বুঝেছি আমি,
এতটা কালের পরে,,
ভালোই হয়েছে সঠিক দিশা,
দেখালি নিজের করে।
হীনতায় যারা বাড়তে থাকে,
তাদেরি এমন দশা,,
শিক্ষা দীক্ষা থাকুক যত,
হীনতায় উঠা বসা।
মন্দ-ভালোর তফাৎ ভুলে,
মন্দকে নিলি খুঁজে,,
সময়ের হাতে দিয়েছি ছেড়ে,
সইলাম মুখ বুজে।
বন্ধুকে কেউ করেনা হেয়,
বুঝবি ক্যামনে তুই!
যেভাবেই থাক শুদ্ধাচারে,
সৌরভ ছড়াবে জুঁই।।