চি ত্রা ব ন্দ্যো পা ধ্যা য়

  • চৌরঙ্গী ঘুড়ি
  • ২০২৫-০৮-২৬ ১৩:১০:৪১
image


আসলে পরে ঘুড়ি উৎসব
মন বসে কি পাঠে,
রঙবেরঙের ঘুড়ি নিয়ে সব 
ছুটি গড়ের মাঠে।
 
সুতো নিয়ে মাঞ্জা দেওয়া 
রঙ বাহারের ঘুড়ি,
ঘুড়ির আনন্দে সামিল হতো 
ছোকরা,বুড়ো-বুড়ি।

চৌরঙ্গী ঘুড়ি ডানা মেলে 
আকাশে করে খেলা, 
মাঝে মাঝে সূর্যকে আড়াল 
করে মেঘের ভেলা।

লাটাই হাতে স্বপ্নের ঘুড়ি
উড়িয়ে দিয়ে বহুদূর,
ভৌকাট্টা বলে নেচে উঠি 
নিজেকে ভেবে নূর।