যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সকালে শ্যাঙ্কলিন শহরের উপকণ্ঠে খোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে। চার আরোহী নিয়ে হেলিকপ্টারটি আকাশে উড়ছিল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টারটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি মাটিতে পড়ার আগে বাতাসে সর্পিলভাবে ঘুরছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিরাপত্তার কারণে দুর্ঘটনাস্থলের পাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কীওয়ার্ডস:আইল অব ওয়াইট হেলিকপ্টার দুর্ঘটনা,যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত,শ্যাঙ্কলিন হেলিকপ্টার ক্র্যাশ,নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস খবর,হেলিকপ্টার প্রশিক্ষণ দুর্ঘটনা