আমি যাই, মাটির কাছে।
নদীর কাছে।
আকাশের কাছে গিয়ে দাঁড়াই ।
বৃষ্টি ভেজা পথে আমি বার বার পথ মাড়াই ।
আমি যাই, পিচ ঢালা পথে সুরের মূচ্ছর্ণা আর
অবারিত প্রান্তর ছুঁয়ে একান্ত নিরালায় ।
ক্লান্ত ও অবসন্ন চোখে একটুক্ষণ নিবিড় হয়ে
কফি মগে ঠোঁট ছোঁয়াই..
আমি সেখানে যাই,
আমার প্রিয়তম'র প্রিয়তমা হয়ে
আনন্দে চোখ ভেজাই ..