বোদায় জাতীয় যুবশক্তির উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • পঞ্চগড় প্রতিনিধি :
  • ২০২৫-০৮-২৫ ২২:১৬:১৮
image

পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় যুবশক্তির উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি পঞ্চগড় জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস। তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয় যুবশক্তি দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে রক্ষা করে তাদের সমাজ উন্নয়ন ও রাজনৈতিক নেতৃত্বে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোদা উপজেলার তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী শিশির আসাদ। তিনি বলেন, “যুবসমাজের অংশগ্রহণ ছাড়া কোন পরিবর্তন সম্ভব নয়। আগামী দিনের ন্যায্য অধিকার, সুশাসন ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলতে জাতীয় যুবশক্তি দৃঢ় প্রতিজ্ঞ। বোদা উপজেলায় আমরা তরুণদের সংগঠিত করে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলব।”
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী কছিরুল ইসলাম সোহেল, মাসুম বিল্লাহ সৌরভ, আলহাজ্ব সাইফুল ইসলাম, যুবশক্তির নেতা আলী আহসান, জাহিদুল ইসলাম, আবির আল হাসানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, তরুণদের এগিয়ে আসার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যুবসমাজকে সংগঠিত করে সুশাসন, উন্নয়ন এবং ন্যায্য অধিকারের আন্দোলনে যুক্ত করার লক্ষ্যে জাতীয় যুবশক্তি কাজ করছে।
সভায় আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।