ম হু য়া বি শ্বা স

  • বেশ করেছি
  • ২০২৫-০৮-২৫ ১৩:২২:২৪
image

যদি ভাবো উপেক্ষাতেই বশ করেছো 
ভুল ভেবেছো । 

এই দ্যাখোনা , ভেক ধরেছি , জেদ ধরেছি 
হরেক রকম রঙ দিয়ে এই 
মুখ ভরেছি । 
বেশ করেছি , বেশ করেছি  ৷ 

খাঁটি জিনিস কপালে নেই 
হাঁটু মুড়বো স্বভাবে নেই 
মুখ ঘুরিয়ে সটান হাঁটি 
নিজের কবর নিজেই কাটি । 

তুমি ভাবছো বশ করেছো উপেক্ষাতে ? 
ভুল ভেবেছো । 
এখন আমি ভেক ধরেছি , জেদ ধরেছি 
তোমার ছকেই খেলবো বলে 
ছক ছকেছি । 
বেশ করেছি , বেশ করেছি  ।