মোহনবাগানের কাছে হেরে এএফসি কাপের প্লে অফ থেকে ঢাকা আবাহনীর বিদায়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২২ ২৩:১৭:৫৩
image

আজ (মঙ্গলবার) কলকাতার সল্ট লেকে ঢাকা আবাহনী ৩-১ গোলে ভারতের মোহনবাগানের কাছে হেরেছে।এর ফলে এএফসি কাপের প্লে অফ থেকে ঢাকা আবাহনীর বিদায়। 
খেলা শুরুর ১৭ মিনিটে ঢাকা আবাহনী এগিয়ে যায়। তবে, প্রথমার্ধেই মোহনবাগান ম্যাচে সমতা আনে। ৫৮ মিনিটে আবাহনী আতœঘাতি গোলে পিছিয়ে পড়ে। ৬০ মিনিটে মোহনবাগান আবারো গোল করে। বাকি সময় কোন দলই আর গোলের দেখা পায়নি। তাতে জয় নিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করে মোহনবাগান। গত বছরও মোহনবাগানের কাছে হেরে এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের প্লে অফ পর্ব থেকে ঢাকা আবাহনী বিদায় নিয়েছিলো। 
এদিকে, এএফসি কাপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বসুন্ধরা কিংসই থাকছে। দক্ষিণ এশিয়ান গ্রুপের চূড়ান্ত পর্বে খেলবে ভারতের পাঞ্জাব এফসি, মালদ্বীপের মাজিয়া, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও প্লে অফ বিজয়ী ভারতের মোহনবাগান।