বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সাক্ষাতে ইসহাক দার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য, ফিলিস্তিন সংকট এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোর যৌথ ভূমিকা নিয়ে আলোচনা হয়।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, দুই নেতার মধ্যে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয়। তিনি বলেন, “মুসলিম বিশ্বের ঐক্য আজ সময়ের দাবি। ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে আনতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বের চলমান ভূরাজনৈতিক সংকট ও আঞ্চলিক কূটনীতিতে নতুন বাস্তবতার প্রেক্ষাপটে এই বৈঠক তাৎপর্যপূর্ণ।
কীওয়ার্ডস
বাংলাদেশপাকিস্তানসম্পর্ক, MuslimUnity