যেতে যেতে দেখা, এই। তারপর থেকে
ভালোতে মন্দতে মিশে কিরকম চিন্তা!
দূরে দূরে ঘুরে গেছে অতৃপ্ত বাতাস।
এইভাবে চলছিল, এতদিন পরে
আজ পুনরায় দেখা। বড় সুখ লাগে
এই দেখা; চেয়ে থাকি! চলে যায় একা।
সান্তনার মত লাগে এই দেখাটুকু।
চলে যায় ধীরে ধীরে, মিশে যায় দূরে। ।
বিপরীত মুখে আমি ঘরে ফিরে আসি।
ভাবনার পথে পথে আমি হাঁটি ফের।
চোখ চায় দেখা তার, মন চায় কাছে।
কিছু কি বলবো তাকে, ফের দেখা হলে!