বক্স অফিসে ঝড় তুলছে ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৮-২২ ১১:০৭:৫২
image

 গ্রীষ্মের অন্যতম সফল ছবি হিসেবে বক্স অফিস মাতিয়ে চলেছে নিশা গণাত্রা পরিচালিত এবং লিন্ডসে লোহান ও জেমি লি কার্টিস অভিনীত কমেডি ছবি ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’।
মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী দারুণ সাফল্য পেয়েছে। প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় ছবিটি প্রায়২৮.৫ মিলিয়ন ডলার আয় করে।২০ আগস্ট পর্যন্ত শুধু উত্তর আমেরিকায় এর আয় দাঁড়িয়েছে৫৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরো৩২ মিলিয়ন ডলার যা এর মোট বিশ্বব্যাপী আয়কে৮৮ মিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছে।
৪২ থেকে৪৫ মিলিয়ন ডলারের একটি সীমিত বাজেটের ছবির জন্য এটি একটি অসাধারণ সাফল্য। ছবিটি বিশ্বব্যাপী১৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ এর এই সাফল্য আরো বেশি নজরকাড়া কারণ এটি দর্শকদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পেয়েছে। মূল ছবিটি যেখানে ‘এ-’ রেটিং পেয়েছিল সেখানে এই সিক্যুয়েলটি পেয়েছে ‘এ’ গ্রেড।

কীওয়ার্ডস:ফ্রিকিয়ার ফ্রাইডে,বক্স অফিস,লিন্ডসে লোহান,জেমি লি কার্টিস,কমেডি ছবি