ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: নেতানিয়াহুর শর্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২২ ১০:৫৪:৪৪
image

গাজা,২১ আগস্ট২০২৫ - ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় প্রায় দু বছর ধরে চলা যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে আলোচনায় বসবে ইসরায়েল। তবে তিনি শর্ত দেন, যে কোনও সিদ্ধান্ত তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসরায়েলি সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, তিনি হামাসকে পরাজিত করা ও গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে অটল আছেন। তিনি আরও বলেন, একই সময়ে আমি অবিলম্বে আলোচনার নির্দেশ দিয়েছি, যাতে আমাদের সব জিম্মির মুক্তি ও যুদ্ধের সমাপ্তি হয়, তবে সেটি ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে হতে হবে।
মিশর ও কাতারের উপস্থাপিত সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিলেন নেতানিয়াহু। আলোচনার স্থান নির্ধারণ হলেই ইসরায়েলি প্রতিনিধিরা আলোচনায় যোগ দেবে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানান।

কীওয়ার্ডস:ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি,গাজা যুদ্ধ, নেতানিয়াহু,জিম্মি মুক্তি,যুদ্ধবিরতি প্রস্তাব