চট্টগ্রামে আয়োজিত হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট: প্রথমবারের মতো ১১টি জেলা দল অংশগ্রহণ করছে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-২১ ২৩:২০:০৫
image

আগামী ২৮ আগস্ট চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট। টি-২০ ফরম্যাটে আয়োজিত এবারের আসরে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল।
বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আকরাম খান বলেন, "তৃণমূলে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিসিবির বোর্ড সভাপতির ইচ্ছা এবং চট্টগ্রামে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী প্রতিষ্ঠানদের আগ্রহের কারণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।"

টুর্নামেন্টের গ্রুপিং
গ্রুপ এ-এর ৫টি দল:
ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর

গ্রুপ বি-এর ৬টি দল: কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া,  ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর,ক্লিফটন কক্সবাজার,এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান

টুর্নামেন্টের সূচি-
টুর্নামেন্টের খেলাসমূহ ২৮ আগস্ট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এবং ৩০ আগস্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কীওয়ার্ডস:রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট,চট্টগ্রাম ক্রিকেট,টি-২০ ক্রিকেট,বাংলাদেশ ক্রিকেট বোর্ড,ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫