প্র দী প গু প্ত

  • আত্মপলব্ধি
  • ২০২৫-০৮-২১ ১৯:৫৩:৫২
image

কি হলো? অবাক হওয়ার কি আছে?
কি বোকার মতো অবাক হয়ে ফিসফাস করছো? 
যারা কিছু করেনা, বা পারেনা।
তারা পেছনে বলে।
পেছনে চলে, পেছনে হাসাহাসি করে।

বোকার মতো পেছনে না বলে কিছু করো। 
কিছুতো করো। 
কিছু তো একটা করে দেখাও।
দেখবে তখন আর পেছনে বলার সময় পাবে না।
একদল মানুষ, তখন তোমার পেছনে বলবে।
আর সেসব শুনে তুমিও মজা পাবে।
খুউউউউউব মজা পাবে।

এসো একটু হাসি
প্রাণখুলে হাসি। 
আমি তো হো হো করে হাসবো।
তুমি?  তুমিও না হয়..... 

নিজেকে জানতে চাওয়ার নামই ঈশ্বর সাধনা
নিজেকে চিনতে শেখার নামই ধর্ম।
তোমার মধ্যে তাঁর বাসস্থানকে চিনতে শেখার নামই
আত্মপলব্ধি ।
যখন নিজেকে চিনবে, তখন তোমার চলার পথের
ছায়ারাও দেখবে চলার পথের ওপর আলো ফেলছে।
অন্ধকারের বুকে কখনও কখনও আলোর বসত থাকে
সেটা অজ্ঞানতার অন্ধকারে আত্ম উপলব্ধির আলো।