খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) আয়োজনে “ডিজিটাল পাবলিক
ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই): ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টেরোপেরাবিলিটি
পার্থওয়ে” শীর্ষক প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আইআইসিটি কর্তৃক আয়োজিত
অনুষ্ঠানটি বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর
পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, কুয়েট আইআইসিটি’র
পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দ, পোষ্ট গ্রাজুয়েট শিক্ষার্থী,
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।