হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি গাড়ি পুড়ে ছাই

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • ২০২৫-০৮-২১ ১১:৫৭:২৫
image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে ঘটে এই দুর্ঘটনা, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিল। সেই সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত পাশবর্তী ৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি বাসের দিকে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাম্পটিও বড় ধরনের ঝুঁকির বাইরে রয়েছে।
এ ধরণের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ধরনের স্থাপনার ব্যাপারে কঠোর নিরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

কীওয়ার্ডস:হবিগঞ্জ অগ্নিকাণ্ড,সিএনজি রিফুয়েলিং স্টেশন,ফায়ার সার্ভিস,ঢাকা-সিলেট মহাসড়ক,গ্যাস বিস্ফোরণ