জাতীয় সংসদ নির্বাচন: ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২০ ২৩:১১:৩৬
image

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। 
চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
বুধবার (২০ আগস্ট) উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে 
এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। 
আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।
সব আপত্তি ও দাবি নিষ্পন্ন করার পর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

কীওয়ার্ডস:
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫, ভোটকেন্দ্র খসড়া তালিকা, নির্বাচন কমিশন বাংলাদেশ, ভোটকেন্দ্র চূড়ান্ত তালিকা, ইসি ঘোষণা