ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি।
এতে ভিপি (সহ-সভাপতি) পদে আব্দুল কাদের, জিএস (সাধারণ সম্পাদক) পদে আবু বাকের মজুমদার এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।
একই দিনে অপর একটি প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান,
জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের নাম ঘোষণা করা হয়।
ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন থেকে প্যানেল ঘোষণার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠছে।
কীওয়ার্ডস:
ডাকসু নির্বাচন ২০২৫, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রদল প্যানেল, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচন