কল্যাণকর রাষ্ট্র গঠনে প্রায় ৫৫ হাজার ইউপি সদস্য কাজ করার সুযোগ চান

  • এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম
  • ২০২৫-০৮-২০ ২০:৫৭:৩৩
image

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর আয়োজনে, কল্যাণকর রাষ্ট্র গঠনে ইউনিয়ন পরিষদের গুরুত্ব-ইউ.পি সদস্যদের ভাবনা ও করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা থেকে ইউনিয়ন পরিষদের সদস্যরাউপস্থিত ছিলেন। আলোচনায় আরো উপস্থিত ছিলেন দেশের জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রাসঙ্গিক বক্তব্যে বাইসস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রায় ৫৫ হাজারের ইউ.পি সদ্যদের গুরত্ব দিয়ে কাজ করবার সুযোগ দিলেই বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলা সম্ভব। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে বাইসসের ৪০ বছরের কর্মকান্ডকে তুলে ধরা হয়। আয়োজনে অংশ নেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী সেক্রটারি জেনারেল আহমেদ আব্দুল কাইয়ুম, বাইসসের বিশেষ সচিব এস এম শাখাওয়াত সহ আরো অনেকে। এস এম শাখাওয়াত বলেন, ক্ষমতার বিকেন্দ্রিকরণ করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন নিশ্চিতসহ টেকসই লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে। আলোচনায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গঠনে স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য তুলে ধরেন। আয়োজনে সভাপতিত্ব করেন বাইসস প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন। সভাপতির বক্তবে তিনি বলেন, সারাদেশের ইউপি সদস্যরাই মুলত নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি।