মহেশখালী থানা পুলিশের অভিযান,১৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মদ বিক্রিতা গ্রেপ্তার!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৮-১৯ ২১:৪৭:২৯
image

মহেশখালী কক্সবাজার ১৯ জুলাই ২০২৫ 
মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  ১৯ জুলাই বিকালে  মহেশখালী থানা পুলিশের অভিযান,১৫০ লিটার 
দেশীয় তৈরী চোলাই মদসহ এক মদ বিক্রিতা'কে গ্রেপ্তার করা করেছে।
মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায় -১৯ জুলাই বিকালে অফিসার ইনচার্জ (ওসি)
মঞ্জুরুল হক এর দিকনির্দেশনায় এস আই লিংকন এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম  দেভাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে।
এই সময় ১৫০ (একশত পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ দেভাঙ্গাপাড়ার মৃত আবুল সামার পুত্র মদ বিক্রিতা মোঃ আনোয়ার হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে।ঘটনাস্থল ও আশপাশ এলাকায় পুলিশী টহল বৃদ্ধি করে  এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।  
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুরুল হক ১৫০ লিটার চোলাই মদসহ এক বিক্রিতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।