চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৭) অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যোগিবাড়ি বুড়িতলা গ্রাম সংলগ্ন একটি বিলের ধারের নির্জন আমবাগানে মরদেহটি দেখতে পাবার পর পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক ধারণা ওই নারীকে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের ডান উরুতেও একটি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ওই নারী শাড়ী ও বøাউজ পরিহিত ছিলেন। তাঁর শাড়ীতে বাঁধা একটি চাবির গোছা পাওয়া গেছে। এছাড়া উল্লেখযোগ্য তেমন কিছু মরদেহের আশপাশে পাওয়া যায় নি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, সোমবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত স্থানীয়রা কেউ ওই নারীকে চিনতে পারে নি। কে বা কারা এবং কেন ওই নারীকে খুন করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। দ’ুদিন আগে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তাঁরা মরদেহ থেকে আলামত ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন,অন্য কোথাও হত্যা করে ওইস্থানে লাশ নিয়ে যাবার সম্ভাবনা প্রায় নেই। যা ঘটার ওই স্থানেই ঘটেছে। স্থানীয়রা সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পায়।
সংশ্লিস্ট ইউপি সদস্য তরিকুল ইসলাম ও গ্রাম পুলিশ আব্দুল মাতিন বলেন, ওই নারীকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তার জামা খোলা ছেঁড়া ছিল। শাড়ীও এলোমেলো ছিল। তাঁরা আরও বলেন, ওই স্থানটি ভারতীয় সীমান্তের প্রায় দুই কিলোমিটার দূরে। ওই এলাকাটি চোরাচালানের একটি রুট বলেও চিহ্নিত। স্থানীয়রা কেউ কেউ এটি চোরাচালান সংক্রান্ত কোন ঘটনার জের হতে পারে বলেও ধারণা করছেন।