তেলআবিব বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ফ্লাইট স্থগিত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৮ ১০:৪৫:৪০
image

তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 
এই অভিযানের কারণে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন। হামলার পর আতঙ্কে লাখো ইসরাইলি নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, 
ইসরাইলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে। তিনি আরও জানান, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং গাজার গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে।
জেনারেল সারি বলেন, ‘গাজায় গত দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, 
আরব ও মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে।’ তিনি ইসলামি বিশ্বের নীরবতারও তীব্র সমালোচনা করেন এবং ঘোষণা দেন, 
যতদিন যুদ্ধ বন্ধ না হবে এবং গাজার অবরোধ প্রত্যাহার করা না হবে, ততদিন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

কীওয়ার্ডসঃইসরাইল বিমানবন্দর হামলা,ইয়েমেন ক্ষেপণাস্ত্র,ফিলিস্তিন গাজা যুদ্ধ,বেন গুরিয়ন বিমানবন্দর,মধ্যপ্রাচ্য সংঘাত