প্রথম নারী হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাথিরা জাকের জেসি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-১৭ ২১:৩৭:২১
image

বাংলাদেশে নারী আম্পায়ারিংয়ের সবচেয়ে পরিচিত মুখ সাথিরা জাকের জেসি এবার গড়তে যাচ্ছেন ইতিহাস। 
সাবেক এই নারী ক্রিকেটার বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে জেসি নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ এবং গত দুই বছরে একাধিক আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করেছেন। তবে এবারই প্রথমবারের মতো আইসিসির মূল আসরে অভিষেক হচ্ছে তার।
চলতি বছরের নারী বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক কারণে পাকিস্তান দল ভারতে না গিয়ে নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
মোট আটটি দল অংশ নেবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। 
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর।

কীওয়ার্ডস: সাথিরা জাকের জেসি,নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫,বাংলাদেশ নারী আম্পায়ার,ICC নারী বিশ্বকাপ
,বাংলাদেশ ক্রিকেট