মিয়ানমারের নির্বাচনী প্রস্তুতি: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৭ ২১:২২:৩০
image

মিয়ানমারের রাজনীতিতে ফের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। চার বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত করে জান্তা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। 
তবে বিদ্রোহীদের ক্রমবর্ধমান চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে এবার আসছে নির্বাচন। এ বছরের ডিসেম্বরে ভোট আয়োজনের ঘোষণা দিয়েছে সেনারা।
তবে বিতর্কিত নতুন নিয়মে সু চি-র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) অংশ নিতে পারবে না। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু মিয়ানমারের ভবিষ্যৎ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলবে।
চীন চাইছে বহু প্রতীক্ষিত ‘চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডর’ প্রকল্পকে সামনে এগিয়ে নিতে, যাতে দক্ষিণ-পূর্ব চীন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হতে পারে। অন্যদিকে ভারত উদ্বিগ্ন, মিয়ানমারে যদি বেজিংয়ের প্রভাব বাড়ে তবে উত্তর-পূর্ব সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতে চীন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রভাবিত করছে। অপরদিকে ভারত সীমিত যোগাযোগ রাখলেও এখনো সক্রিয়ভাবে জড়িত হয়নি। ফলে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাবে, তার ওপর নির্ভর করবে আঞ্চলিক ভারসাম্য।
দক্ষিণ এশিয়ার সব দেশই এখন মিয়ানমারের দিকে নজর রাখছে। সীমান্ত অশান্তি শুধু ভারত বা চীনের জন্য নয়, প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কীওয়ার্ডসঃমিয়ানমার নির্বাচন ২০২৫,অং সান সু চি,দক্ষিণ এশিয়া ভূরাজনীতি,চীন-ভারত প্রতিযোগিতা,মিয়ানমার জান্তা