বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমী দীর্ঘ ২৫ বছর যাবত তায়কোয়ানডো খেলায় নিরলসভাবে অংশগ্রহণ করে আসছে এবং আমি, আমেনা বেগম (প্রিয়া), ৫ম ডান ব্ল্যাক বেল্ট (কুকিওয়ান), প্রশিক্ষণ প্রদান করে আসছি। বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমী ৮ম হিরোস আর্ন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় এ বছর টিম ও খোলোয়ার নিয়ে অংশগ্রহণ করে। বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমী ক্লাবের ছাত্রীরা ভালো দক্ষতার সহিত প্রতিযোগিতা করে অনুর্ধ ১৪ বছর পুমসে ক্যাটাগরিতে শুভ্রনিলা ঘোষ স্বর্ণপদক অর্জন করেছেন, অনুর্ধ ৩০ বছরের পুমসে ক্যাটাগরিতে নুহরাতুন নাঈমা ইসলাম রৌপ্য পদক অর্জন করে এবং অনুর্ধ ১৭ বছরের পুমসে ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এই সাফল্য শুধু তায়কোয়ানডো ক্লাবের নয় এটা সারা বাংলাদেশের গৌরব । বাংলাদেশের মেয়েরা খেলাধুলায় আর্ন্তর্জাতিক স্বর্ণ পদক পাওয়া বাংলাদেশের ক্রীড়া জগৎকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন পুরন হলো ঢাকাস্থ উত্তরা এলাকার। বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমীর এই সাফল্য অর্জনে আমরা গর্বিত। এই সাফল্যের ধারা অব্যহত রাখার জন্য বাংলাদেশের সরকারের সহযোগী তা ও সমাজের বৃত্তবান লোকদের সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।