আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইতিহাস, গুরুত্ব ও ইউক্রেন প্রসঙ্গ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৭ ১০:১৯:৪৫
image

সম্প্রতি আলাস্কার আঙ্করেজের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের অবসান। তবে আলোচনার পাশাপাশি আবারও নতুন করে আলোচনায় উঠে আসে আলাস্কার কৌশলগত ও ঐতিহাসিক গুরুত্ব।
১৮৬৭ সালে মাত্র ৭২ লক্ষ ডলারে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। ক্রিমিয়ার যুদ্ধে পরাজয়ের পর অর্থনৈতিক সংকটে পড়া রাশিয়া জার আলেকজান্ডারের সিদ্ধান্তে অঞ্চলটি বিক্রি করে দেয়।
তখন অনেক আমেরিকান এই কেনাবেচাকে “সিওয়ার্ডের বোকামি” বলে উপহাস করলেও, পরবর্তীতে স্বর্ণ অনুসন্ধান, প্রাকৃতিক সম্পদ ও সামরিক কৌশলের কারণে আলাস্কা হয়ে ওঠে মার্কিন ভূখণ্ডের অমূল্য অংশ।
১৯৫৯ সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের পূর্ণ অঙ্গরাজ্যে পরিণত হয়।
বর্তমানে আলাস্কার অর্থনীতি তেল, প্রাকৃতিক সম্পদ, মৎস্যশিল্প এবং পর্যটনের ওপর নির্ভরশীল। আর্কটিক অঞ্চলে মার্কিন সামরিক প্রস্তুতির জন্যও এ অঙ্গরাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলাস্কার অবস্থান রাশিয়ার এত কাছাকাছি যে, দুই দেশের মধ্যে বেরিং প্রণালীতে দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। এ কারণেই দুই পরাশক্তির বৈঠকের স্থান হিসেবে আলাস্কাকে বেছে নেওয়া যৌক্তিক বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রতিনিধিদল।
ইউক্রেন যুদ্ধ নিয়ে এই হাই-প্রোফাইল বৈঠকে ট্রাম্প সতর্ক করেছেন, যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন তবে তাকে “চরম পরিণতি” ভোগ করতে হবে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, এ বৈঠক যেন ইউক্রেনের ভূখণ্ড হারানোর বিনিময়ে কোনো সমঝোতায় পরিণত না হয়।

কীওয়ার্ডস: আলাস্কা ইতিহাস, ট্রাম্প-পুতিন বৈঠক, ইউক্রেন যুদ্ধ, আলাস্কা যুক্তরাষ্ট্র, রাশিয়া আলাস্কা বিক্রি