ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সোমবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৭ ১০:০১:৪৪
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য আগামী সোমবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 
শনিবার কিয়েভে এ তথ্য জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এ খবর নিশ্চিত করেছে।
সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জেলেনস্কিকে অবহিত করা হয় আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো নিয়ে। 
জেলেনস্কি জানিয়েছেন, ‘হত্যাকাণ্ড ও যুদ্ধের সমাপ্তির বিষয়ে বিস্তৃত আলোচনা করতেই আমি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে।’
প্রসঙ্গত, আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
এর আগে জেলেনস্কি কিয়েভ থেকে ইউরোপীয় মিত্রদের প্রতি প্রতিটি আলোচনায় সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন।


কীওয়ার্ডস: জেলেনস্কি ট্রাম্প বৈঠক, ইউক্রেন যুদ্ধ, ওয়াশিংটন মিটিং, ট্রাম্প-পুতিন আলোচনা, শান্তি আলোচনা