অ্যানফিল্ডে আবেগঘন ম্যাচে লিভারপুলের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-১৬ ১১:২৮:০২
image

অ্যানফিল্ডে ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হলো আবেগঘন মুহূর্তে। প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছে খেলোয়াড় থেকে দর্শক সবাই। তবে মাঠের লড়াই ছিল রোমাঞ্চকর। ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ গোল করেন লিভারপুলের হয়ে। বিপরীতে বোর্নমাউথের পক্ষে জোড়া গোল করেছেন ঘানার ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও, যিনি ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হলেও গোলের জবাব দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।
শুরুতে সালাহ ও ভার্জিল ফন ডাইক গোলের সুযোগ তৈরি করলেও বোর্নমাউথ গোলরক্ষকের দৃঢ়তায় লিভারপুল গোল পায়নি। তবে ৩৭ মিনিটে একিতিকে ম্যাচের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে গাকপো ব্যবধান দ্বিগুণ করেন। এর পরই সেমেনিওর জোড়া গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
শেষদিকে ফেদেরিকো চিয়েসা ও মোহামেদ সালাহর গোল লিভারপুলকে এনে দেয় পূর্ণ ৩ পয়েন্ট। এই গোলের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগে ১৮৭ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন অ্যান্ড্রু কোলের সঙ্গে। তালিকায় তার সামনে আছেন অ্যালান শিয়েরার, হ্যারি কেইন ও ওয়েইন রুনি।
অ্যানফিল্ডে স্মরণীয় এই রাতে আবেগ, রোমাঞ্চ ও ফুটবলীয় নাটকীয়তা সবই ছিল ভরপুর।

কীওয়ার্ডস:লিভারপুল বনাম বোর্নমাউথ,প্রিমিয়ার লিগ ২০২৫,মোহামেদ সালাহ রেকর্ড,অ্যানফিল্ড ম্যাচ,হুগো একিতিকে অভিষেক গোল