ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে রাশিয়ার সতর্ক অবস্থান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৫ ১৭:০৩:৩৯
image

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল বাড়লেও,
বৈঠকের ফলাফল সম্পর্কে আগে থেকে কোনো মন্তব্য করতে নারাজ রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার স্পষ্ট করে জানিয়েছেন,
তারা কখনোই পূর্বাভাস দেন না এবং বরাবরের মতো এবারও বৈঠকের আগে কোনো ইঙ্গিত দিচ্ছেন না।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “আমাদের অবস্থান সবসময়ই সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন। আমরা বৈঠকে আমাদের যুক্তি ও অবস্থান উপস্থাপন করব।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া বাস্তববাদী কূটনীতি অনুসরণ করে এবং আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্য রক্ষা করার নীতি মেনে চলে।
ট্রাম্প-পুতিন বৈঠককে ঘিরে নানা জল্পনা-কল্পনা থাকলেও রাশিয়ার পক্ষ থেকে আগে থেকেই কোনো ফলাফল ঘোষণা না করার এই নীতি তাদের দীর্ঘদিনের কূটনৈতিক প্রথারই অংশ।

কীওয়ার্ডস: রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক, ট্রাম্প পুতিন মিটিং, সের্গেই ল্যাভরভ, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক নীতি