র ফি কু ল ই স লা ম

  • যৌক্তিক বলে কিছু নেই
  • ২০২৩-০৮-২২ ০৯:৪৫:৩১
image

রোদ্র আর মেঘজল বিদ্রোহ মিছিল প্রতিরোধ
কালোত্তীর্ণ  সীমাহীন শোক—
রোদে পুড়ছে মেঘেদের সজল চোখ। 
অস্থির সময়— যৌক্তিক বলে কিছু নেই 
প্রবাহমান স্রোতে চিরকাল—
মিথ্যা প্রলাপে শুদ্ধচারী প্রেম হারিয়েছে খেই। 
ভোর হলে রাজপথে আর যায় না দেখা 
কাকেদের তুমুল বিবাদ, 
জলের অভাবে এখন দূষণ বাতাস 
রাতেও সূর্য উঠে রাস্তায় হাঁটে বিদগ্ধ উন্মাদ। 
আষাঢ় গেছে শ্রাবণ উত্তরিত আকাশ 
আগুন জ্বালিয়ে দখল নিয়েছে উত্তাপ 
মায়ের জরায়ু ছিঁড়ে শুকিয়েছে রক্তের স্রোত
শুষ্ক নদীও হারিয়েছে পথ—এ কোন অভিশাপ!